Apan Desh | আপন দেশ

পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৫১, ৯ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সে সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তারপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি। ঈদুল ফিতরের আগেই বিতরণ করেছেন ফ্যামিলি কার্ড। এবার কৃষকদের জন্য দিতে যাচ্ছেন ‘কৃষক কার্ড’।

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলসহ দেশের ১০ জেলায় আনুষ্ঠানিকভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন<<>>মধ্যপ্রাচ্যে অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

তথ্যবিবরণীতে জানানো হয়, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এ কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে এ বিশেষ কার্ড তুলে দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সার, বীজ ও অন্যান্য কৃষি প্রণোদনা সরাসরি এবং স্বচ্ছ উপায়ে গ্রহণ করতে পারবেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইলসহ ১০ জেলাকে এ কার্যক্রমের আওতায় আনা হয়। যা পরবর্তীতে সারা দেশে সম্প্রসারিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়