Apan Desh | আপন দেশ

২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০০, ৭ এপ্রিল ২০২৬

২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

ছবি : আপন দেশ

আগামী ২৭ এপ্রিল যশোরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

সোমবার (৫ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, খুলনা বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর শিডিউল আছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। 

৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

আরও পড়ুন : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

এ সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়