Apan Desh | আপন দেশ

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩১, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০৭, ৬ এপ্রিল ২০২৬

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব কোম্পানির কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

সোমবার (০৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। এদিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। 

আরও পড়ুন<<>>নির্ধারিত সময়ে অফিসে প্রতিমন্ত্রী, ৯টা বাজতেই বন্ধ গেট

অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকার শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। এ ছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠী।

শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান—
১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড; ২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড; ৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড; ৪. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড; ৫. সোনালী ট্রেডার্স; ৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো); ৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড; ৮. চেমন ইস্পাত লিমিটেড; ৯. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড; ১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড; ১১. কেয়া কসমেটিকস লিমিটেড; ১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড; ১৩. পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড; ১৪. পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড; ১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড; ১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড; ১৭. মুরাদ এন্টারপ্রাইজ; ১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড; ১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড ; ২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড;

সংসদে অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়