Apan Desh | আপন দেশ

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৬, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:০১, ৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত ৫

রাজধানীর কেরানিগঞ্জ এলাকার কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে লাগা এ আগুন প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় একে একে মোট সাতটি ইউনিট কাজে যোগ দেয়।

আরও পড়ুন <<>> রাজধানীর গ্যাস লাইটার কারখানায় আগুন

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং তা আশপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা গেছে। এ ঘটনায় উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়