Apan Desh | আপন দেশ

‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ৩০ মার্চ ২০২৬

‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানকারী ও সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছেন, সেটা যে বাহিনীর পোশাকেই হোক এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ; যারা যে বাহিনীর পোশাকই পরুক, তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। না হলে আপনারা করবেন এবং সব মামলার সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে তিনি জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টি তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেয়ার বিষয়ে আমরা জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ হয়েছি। বিগত অন্তর্বর্তী সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামের একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমরা সর্বসম্মতিক্রমে এ অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাস করার বিষয়ে একমত হয়েছি।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় যেসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে, সে বিষয়ে আমি আগেও বলেছি- তাহলে তো মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার কারণে, যদি এখন কেউ মামলা নিয়ে আসেন। গণঅভ্যুত্থানের সময় যারা হানাদার বাহিনীর মতো আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালিয়েছেন, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছেন, কেউ আহত হয়েছেন, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেয়ার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে।

তিনি জানান, এছাড়া পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। কিছু মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং কিছু সাধারণ দণ্ডবিধির অধীনে আদালতে আছে। সেগুলো তদন্ত হচ্ছে, কিছু অভিযোগপত্রও হয়েছে। শেখ হাসিনা এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে দু-একটা মামলার রায় ঘোষিত হয়েছে। সেগুলো সরাসরি সম্প্রচার করা হয়েছে। আদালত স্বাধীনভাবে তার বিচার পরিচালনা করবেন, সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দেশের সব গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই।

বিএনপির সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সালে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার মুহূর্ত পর্যন্ত গায়েবি ও মিথ্যা রাজনৈতিক মামলা এবং গুম, খুন, অপহরণসহ নানা অনাচার-অবিচার এদেশের জনগণের ওপর হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে কিছু মামলা প্রত্যাহার করা হয়েছিল। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ হিসেবে আরও কিছু মামলা প্রত্যাহার করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে করা এসব মিথ্যা মামলা আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সেখানে সব মামলা ছিল না।

আরও পড়ুন <<>> পাম্পে তেল না পেয়ে সংসদে এমপির ক্ষোভ

মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল, সে মামলাগুলো প্রত্যাহারের জন্য ওই কমিটির কাছে আবেদন করা যাবে। কমিটি বাছাই করে সেটি মন্ত্রণালয়ে প্রেরণ করবে। এরপর আইনমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি যে পরামর্শ দেবে, সে মতে সিআরপিসি ৪৯৪ অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান