Apan Desh | আপন দেশ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, বিএফইউজের নিন্দা-প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:০৬, ১৫ জুলাই ২০২৬

আপডেট: ১৪:২৭, ১৫ জুলাই ২০২৬

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, বিএফইউজের নিন্দা-প্রতিবাদ

বিএফইউজের লোগো

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন  ও মহাসচিব কাদের গনি চৌধুরী। 

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে  নেতৃবৃন্দ বলেন সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ন্যক্কারজনক। জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের উপর এ ধরনের  হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ| যারা এ হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাক স্বাধীনতার শত্রু।

জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১২ টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে পাঁচ-ছয় জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান। তবে গুলির আঘাতে সাংবাদিক আওয়াল আহত হন। 

আরও পড়ুন<<>>সময় টেলিভিশনের সাবেক এমডির জামিন নামঞ্জুর

গুলির সম সেখানে ছিলেন এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডাড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার  সৈয়দ রানা কবীর প্রমুখ। 

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়