আহমেদ জোবায়ের
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত জামিন আবেদনটি খারিজ করে দেন।
আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন জানান, গত ১৮ জুন থেকে তিনি কারাগারে বন্দী রয়েছেন। মামলায় অন্য আসামিরা জামিনে থাকলেও কেবল জোবায়েরকেই কারাগারে রাখা হয়েছে।
আরও পড়ুন<<>>মুজিব বর্ষ’ উদযাপনে ব্যয় ৯৮৩ কোটি টাকা: অর্থমন্ত্রী
উল্লেখ্য, সমনের নির্দেশ অমান্য করে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন ১৮ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ওই দিনই মামলার অন্য তিন আসামির জামিন মঞ্জুর করা হয়।
গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। নির্ধারিত সময়ে আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































