Apan Desh | আপন দেশ

রামিসা হত্যা : আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৮, ২২ মে ২০২৬

রামিসা হত্যা : আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

কালাম খান লিখেছেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আদালতে তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়।

আরও পড়ুন : ‘দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব’

পুলিশ আরও জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন সোহেল রানার স্ত্রীকে আটক করলেও অভিযুক্ত জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়