Apan Desh | আপন দেশ

‘দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৫, ২২ মে ২০২৬

আপডেট: ১৪:৩৭, ২২ মে ২০২৬

‘দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব’

ছবি : আপন দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘সবার সহযোগিতা পেলে ২ বছরের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সমস্যার সমাধান করা সম্ভব।’ 

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

আবদুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন দুপুর ১২ টা থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে।’

আরও পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

এসময় ঈদে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নগরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়