ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লেগেছে। এ ঘটনায় বিমান চলাচলে বিপর্যস্ত সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এ আগুনের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কাছে হঠাৎ করেই আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ঘটনার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ফ্লাইট বিপর্যয় সূচকের সর্বোচ্চ মাত্রা ‘৫.০’-এ রাখা হয়েছে। এর অর্থ হলো সেখানে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বহু ফ্লাইট দীর্ঘ সময় বিলম্বিত হচ্ছে। কিছু ফ্লাইট বাতিল করা হচ্ছে।
আরও পড়ুন <<>> ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বৃদ্ধির জের ধরে সৌদি কর্তৃপক্ষ দেশজুড়ে বিমান হামলার জরুরি সতর্কতা জারি করার পরপরই এ ঘটনা ঘটল।
এর আগে হুতিরা সানার দিকে ড্রোন পাঠানোর অভিযোগ তুলে সৌদি আরবে পাল্টা হামলার হুমকি দিয়েছিল। তবে রিয়াদ বিমানবন্দরের আগুনের ঘটনার সঙ্গে ওই সতর্কতার কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































