Apan Desh | আপন দেশ

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ আগস্ট ২০২৬

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ইসমাইল উলদ শেখ আহমেদ। ছবি: সংগৃহীত

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন ইসমাইল উলদ শেখ আহমেদ। তিনি মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়। এক বার্তায় এ তথ্য জানিয়েছে ওআইসি।

৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন <<>> নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন মানবিক কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়