Apan Desh | আপন দেশ

স্কুলের খাবারে লবনের বদলে গুড়ো সাবান! ৪০ শিক্ষার্থী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৮, ১৯ আগস্ট ২০২৬

স্কুলের খাবারে লবনের বদলে গুড়ো সাবান! ৪০ শিক্ষার্থী হাসপাতালে

ছবি : সংগৃহীত

স্কুলের মিড-ডে মিলের খাবারে লবণের বদলে ডিটারজেন্ট (গুঁড়ো সাবান) মেশানো হয়। এ খাবার খাওয়ার পর পেটের যন্ত্রণায় ছটফট করতে শুরু করে শিক্ষার্থীরা। বমিও করতে থাকে কেউ কেউ। প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত বিহারশরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

মঙ্গলবার (১৮ আগস্ট) ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নালন্দা জেলার পারসি মিডল স্কুলে। আর ঘটনার দায় স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, ভুলটি হয়েছিল স্কুলের। স্কুলে প্রতি দিন মিড-ডে মিলের খাবার আসে অন্য একটি স্কুল থেকে। এ দিনও তা-ই এসেছিল। কিন্তু খাবার পরিবেশন করার পরে শিক্ষার্থীরা জানায়, সয়াবিনের তরকারিতে লবণ হয়নি। তারা লবন চাওয়ায় স্কুল থেকেই তা দেয়া হয় ছাত্রছাত্রীদের খাবারের থালায়। তার কিছু ক্ষণের মধ্যেই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।

স্কুল সূত্রে বলা হয়েছে, সম্ভবত স্কুলের কোনও কর্মীই ভুলবশত নুনের বদলে গুঁড়ো সাবান দিয়ে ফেলেন শিক্ষার্থীদের। তা খেয়েই ওই বিপত্তি। যদিও স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় দ্রুত পদক্ষেপ করে। দ্রুত শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় বিহার শরিফ হাসপাতালে। সেখানে চিকিৎসার পরে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে।

আরও পড়ুন<<>>কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের যথাবিধি চিকিৎসা হয়েছে। তারা এখন প্রত্যেকেই নিরাপদ। তবে তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য বুধবারও হাসপাতালেই রাখা হয়েছে।

খবর পেয়ে হাসপাতালে মঙ্গলবারই পৌঁছোন রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে দেখা করেন তিনি। অসুস্থদের চিকিৎসা যথাযথ ভাবে হচ্ছে কি না তা-ও খতিয়ে দেখে প্রয়োজন মতো নির্দেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়।

গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। তাঁরা মিড-ডে মিলের ব্যবস্থাপনায় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির প্রশ্নে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন। অভিভাবকেরা জানতে চাইছেন, ছাত্রছাত্রীদের পাতে নুনের বদলে গুঁড়ো সাবান দেয়া হয় কী করে? শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে এতটা অবহেলা স্কুল কর্তৃপক্ষ কী করে করতে পারেন?

সে প্রশ্নের জবাব না দিলেও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, কী ভাবে খাবারের ছাত্রছাত্রীদের খাবার রাখার জায়গায় গুঁড়ো সাবানের প্যাকেট রাখা হল তা খতিয়ে দেখছে তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়