ফাইল ছবি, আপন দেশ
গত ১২ দিনে ইরানে অব্যহত মার্কিন হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে। একই সময়ে ৫শ জনের বেশি আহত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) থেকে দেশটিতে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে চালানো মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক ও সামরিক উভয় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা জোরদার করেছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
আরও পড়ুন<<>>সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলমান এমন অবস্থার মধ্যেও উত্তেজনা প্রশমনের কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































