Apan Desh | আপন দেশ

ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে পশ্চিমারা: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪২, ৪ জুন ২০২৬

ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে পশ্চিমারা: খামেনি

মোজতবা খামেনি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে চরম ধাক্কা খেয়েছে পশ্চিমারা। তারা এখন ইরানি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। জার্মান সম্প্রচারকারী সংস্থা ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে। 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং শিয়া সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক বিশেষ লিখিত বার্তায় এ কথা বলেন মোজতবা খামেনি। 

আরও পড়ুন<<>>ইরানে সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের

লিখিত বার্তায় খামেনি বলেন, দুর্বৃত্ত শত্রু দেশগুলো দেশের জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস এবং বিভেদের বীজ বপন করার অপচেষ্টা চালাচ্ছে।

শত্রুদের এ অশুভ উদ্দেশ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এ কুচক্রী উদ্দেশ্য মোকাবেলায় সবাইকে অবিচলতা, দূরদর্শিতা, ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। এর মাধ্যমে তাদের এ চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের