Apan Desh | আপন দেশ

ইরানে সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৬, ৪ জুন ২০২৬

ইরানে সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

ইরানে সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।” 

বুধবার (০৩ জুন) মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি এসব কথা বলেন।

শুনানিতে আইনপ্রণেতারা চলমান সংঘাত ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন। রুবিও স্পষ্ট করে বলেন, “আমরা ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করার জন্য এর অভ্যন্তরে আর ধারাবাহিক হামলা চালাচ্ছি না, কারণ ‘অপারেশন এপিক ফিউরি’ এখন সমাপ্ত হয়েছে।” 

তিনি বলেন, ‘ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক পদক্ষেপ নিলে তা আর চলমান আক্রমণাত্মক অভিযানের অংশ হবে না, বরং কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে।’ 

রুবিও বলেন, ‘ইরানে মার্কিন সামরিক অভিযান তার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। এ অভিযানে মার্কিন বাহিনী সফলভাবে ইরানের প্রতিরক্ষা-শিল্প ঘাঁটির একটি বড় অংশ ধ্বংস করেছে এবং একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোনের মজুত উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

এ ঘোষণা আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের