ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি চুক্তিতে পৌঁছাতে ইরান এখন মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশলগত ও সামরিক পদক্ষেপের বিষয়ও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ইরান এখন চুক্তির জন্য মরিয়া। তবে ভবিষ্যতে কী ঘটবে, সেটি সময়ই বলে দেবে।
তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে এবং দেশটিকে কঠোরভাবে মোকাবিলা করা হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এ পদক্ষেপ নেয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ ছিল না।
আরও পড়ুন<<>> যুক্তরাষ্ট্রের বাধা সত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে ট্রাম্পের বক্তব্যে আবারও পরিষ্কার হয়েছে যে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করানো এবং নতুন কঠোর চুক্তিতে দেশটিকে বাধ্য করাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































