Apan Desh | আপন দেশ

গোলাবারুদ শেষ হওয়া নিয়ে যে তথ্য দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৫, ১২ মে ২০২৬

গোলাবারুদ শেষ হওয়া নিয়ে যে তথ্য দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে বোমা ও ক্ষেপণাস্ত্রের সংকট তৈরি হওয়ার খবরকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনী তাদের ব্যবহৃত গোলাবারুদ পুনরায় মজুত করতে হিমশিম খাচ্ছে, আইনপ্রণেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, পেন্টাগন এসব পরিস্থিতির বিষয়ে পুরোপুরি অবগত।

হেগসেথ দাবি করেন, গোলাবারুদের ইস্যুটিকে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়ে বলা হয়েছে। আমাদের কাছে ঠিক কী পরিমাণ অস্ত্র মজুত আছে তা আমরা জানি এবং প্রয়োজনের তুলনায় আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে। 

আরও পড়ুন<<>>কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

কয়েক দিন আগে ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি এক অনুষ্ঠানে বলেছিলেন, আমাদের অস্ত্রের ভান্ডার কতটা শেষ হয়ে গেছে তা দেখে আমি বিস্মিত।

কেলিকে পাল্টা আক্রমণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হেগসেথ লিখেছেন, কেলি একটি গোপন পেন্টাগন ব্রিফিংয়ের তথ্য টিভিতে মিথ্যা ও বোকার মতো বকবক করে ফাঁস করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়