ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) তিনি পাকিস্তানে পৌঁছান বলে জানিয়েছেন আল–জাজিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই অংশ হিসেবে তিনি ইসলামাবাদে পৌঁছান।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন।
আরও পড়ুন <<>> তুরস্কের নেতৃত্বে গাজায় আসছে সর্ববৃহৎ নৌবহর
আরাগচি শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। সোমবার (২৭ এপ্রিল) তিনি পাকিস্তানের এ দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































