Apan Desh | আপন দেশ

ইরানে ২৪০ গুপ্তচর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৮, ২৫ এপ্রিল ২০২৬

ইরানে ২৪০ গুপ্তচর গ্রেফতার

ছবি: সংগৃহীত

ইরানের দুই প্রদেশে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২৪০ জন সন্দেহভাজনকে আটক করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে অস্ত্র জব্দ ও এক সশস্ত্র সদস্য নিহত হওয়ার দাবি করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে, দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরে বরাতে জানানো হয়, কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়েছে।

কুর্দিস্তান প্রদেশে ১১ জনকে আটক করার পাশাপাশি একটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এছাড়া সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। একই অঞ্চলে পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন <<>> পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অন্যদিকে কেরমানশাহ প্রদেশে ১৫৫ জনকে আটক করা হয়েছে। আইআরজিসির দাবি, তারা ‘প্রতিবিপ্লবী গোষ্ঠীর’ সদস্য এবং তাদের মধ্যে চারজন মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর।

এছাড়া রাজধানী তেহরানে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে সরবরাহ করার অভিযোগ রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়