Apan Desh | আপন দেশ

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০১, ২৪ এপ্রিল ২০২৬

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতে ইসলামাবাদ পৌঁছাতে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানের একাধিক সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে আল-জাজিরা-কে। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে একই দিন আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। ইসহাক দার ধারাবাহিক সংলাপের ওপর জোর দেন, আর আরাগচি পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।

আরও পড়ুন <<>> খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

এর আগে ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দীর্ঘ আলোচনায় সমঝোতা হয়নি। দ্বিতীয় দফার বৈঠকের জন্য পাকিস্তানসহ বিভিন্ন দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হোটেল বুকিংসহ প্রস্তুতি নেয়া হয়েছে।

তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরান এখনো দ্বিতীয় দফার আলোচনায় বসতে সম্মত হয়নি। এর মধ্যেই আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি বিমান সরঞ্জাম ও জনবল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী, মারা গেছেন ২ জন মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছরেও মেলেনি বিচার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল