Apan Desh | আপন দেশ

সাময়িক যুদ্ধবিরতি চায় না ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২১, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩৩, ১৭ এপ্রিল ২০২৬

সাময়িক যুদ্ধবিরতি চায় না ইরান

ইরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতি মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি বলেন, তেহরান পুরো অঞ্চলে চলমান সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান চায়।

শুক্রবার (১৭ এপ্রিল) আলজাজিরা খবর প্রকাশ করেছে। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ব বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

খাতিবজাদেহ জানান, সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত থাকতে হবে। এটিকে ইরানের জন্য ‘রেড লাইন’ বা অনড় শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ইরান কোনো খণ্ডিত বা সাময়িক সমাধানে বিশ্বাস করে না। বর্তমান সংঘাতের চক্র স্থায়ীভাবে বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন <<>> ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির ঘোষণায় কমলো তেলের দাম

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এটি ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত। যদিও এটি ইরানের জলসীমার মধ্যে পড়ে, তবুও দীর্ঘদিন ধরে এ পথটি সবার জন্য খোলা রাখা হয়েছে।

বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন খাতিবজাদেহ। তার মতে, এ দুই দেশের কর্মকাণ্ডই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের