ছবি : সংগৃহীত
চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা শুধু পাকিস্তানের জন্যই নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের মুহূর্ত।’
শনিবার (১১ এপ্রিল) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
চলমান এ আয়োজনকে একটি ‘ঐতিহাসিক উপলক্ষ’ হিসেবে আখ্যায়িত করে শাহবাজ শরিফ বলেন, ‘যে পক্ষগুলো এতদিন একে-অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, তারা এখন আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার সমস্যা সমাধানে সম্মত হয়েছে।’
আরও পড়ুন : দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
তিনি আরও বলেন, ‘এ বৈঠক শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































