Apan Desh | আপন দেশ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৮, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ২৩:১৮, ১০ এপ্রিল ২০২৬

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানায়।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাঠানো হয়। সংকেত পাওয়ার পরপরই পাকিস্তানের নৌসেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নাবিকদের করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কী কারণে জাহাজটি সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

আরও পড়ুন <<>> হরমুজের টোল দিতে হবে ইরানি মুদ্রায়

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch