Apan Desh | আপন দেশ

হরমুজের টোল দিতে হবে ইরানি মুদ্রায়

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ১০ এপ্রিল ২০২৬

হরমুজের টোল দিতে হবে ইরানি মুদ্রায়

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানিয়েছেন, একটি সংসদীয় প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়।

দীর্ঘদিন ধরেই ইরান ও চীন যুক্তরাষ্ট্রের ডলারের বৈশ্বিক আধিপত্য কমানোর চেষ্টা করে আসছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ সে প্রচেষ্টারই অংশ, যার মাধ্যমে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ডলারের প্রভাব কমানো সম্ভব হতে পারে।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে কার্যত একটি ‘টোল ব্যবস্থা’ চালু করে তেহরান। এর আওতায় কিছু বাণিজ্যিক জাহাজকে ট্রানজিট ফি চীনা ইউয়ানে পরিশোধ করতে হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন <<>> পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

তবে ঠিক কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, অন্তত দুটি জাহাজ গত ২৫ মার্চ পর্যন্ত ইউয়ানে ট্রানজিট ফি পরিশোধ করেছে বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch