Apan Desh | আপন দেশ

নাবিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানায়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাঠানো হয়। সংকেত পাওয়ার পরপরই পাকিস্তানের নৌসেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কী কারণে জাহাজটি সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

১০:৫৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch