Apan Desh | আপন দেশ

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:১২, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ২৩:১৬, ২৯ মার্চ ২০২৬

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামী ৬০ দিনের মধ্যে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছাত্রসংগঠনগুলো অপসারণ করা হবে।

সরকারের ঘোষিত ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অভিযোগের প্রেক্ষিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে দলীয় ছাত্রসংগঠনের কাঠামো পুরোপুরি ভেঙে দেয়া হবে। এর পরিবর্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর ভিত্তিতে ‘শিক্ষার্থী কাউন্সিল’গঠন করা হবে।

এ সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থায় একাডেমিক পরিবেশ পুনঃস্থাপন করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুস্থ শিক্ষাঙ্গন তৈরি করা। সরকার মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত হবে এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটবে। 

আরও পড়ুন<<>>ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা জ্বলছে ইসরায়েলি শিল্পাঞ্চল

শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষাও বাতিল করেছে বালেন্দ্র শাহ’র সরকার। এর পরিবর্তে বিকল্প এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে। এ ছাড়া দীর্ঘদিনের সেশন জট কমাতে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশে বাধ্যবাধকতা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch