Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ২৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের উপায় খুঁজতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দুই দিনব্যাপী এ উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন মিসর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। মূলত মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেই দেশগুলো এ উদ্যোগ নিয়েছে।

রোববার ( ২৯ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন পাকিস্তান টেলিভিশনে (পিটিভি) সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের হাকান ফিদান, মিসরের বদর আবদেল আতি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে মন্ত্রণালয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। 

আরও পড়ুন<<>>সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

কর্মকর্তারা জানিয়েছেন, এ বৈঠকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। সে সঙ্গে এ সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাকে কীভাবে আরও এগিয়ে নেয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শীর্ষ কূটনীতিকরা।

রোববারের এ বৈঠকের ঠিক এক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপে আঞ্চলিক পরিস্থিতির বিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch