Apan Desh | আপন দেশ

ভারতে কমছে জ্বালানী তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৬, ২৭ মার্চ ২০২৬

ভারতে কমছে জ্বালানী তেলের দাম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ভারত সরকার পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্তের পরও সাধারণ ভোক্তাদের আগের দামেই জ্বালানি কিনতে হবে।

কেন্দ্রীয় সরকার লিটারপ্রতি ১০ টাকা করে শুল্ক কমিয়েছে। আগে পেট্রোলে ১৩ টাকা ও ডিজেলে ১০ টাকা শুল্ক নেয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলে শুল্ক কমে ৩ টাকায় নেমেছে এবং ডিজেলে তা শূন্যে দাঁড়িয়েছে।

সরকার জানিয়েছে, এ সিদ্ধান্ত ১৫ দিন পর পুনর্বিবেচনা করা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং সম্ভাব্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর ফলে তেল কোম্পানিগুলো যেন সরাসরি ভোক্তাদের ওপর বাড়তি চাপ না দেয় এবং একই সঙ্গে সংস্থাগুলোর ক্ষতিও যেন না হয়— সে ভারসাম্য বজায় রাখতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন <<>> নেতানিয়াহুর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের উত্তপ্ত ফোনালাপ

ভারত সরকার আরও আশ্বস্ত করেছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তবুও পরিস্থিতির প্রভাবে সাধারণ মানুষের মধ্যে ‘প্যানিক বাইং’ বা আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা দেখা যাচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch