খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদ সদস্যের প্রথম বার্তা
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই। বর্তমান ইন্টেরিম কাউন্সিল বা অন্তর্বর্তী পরিষদের সদস্যের দায়িত্ব পালন করছেন। এ পরিষদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার দায়িত্ব পালন করছে। রোববার (০১ মার্চ) ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ইরনার তথ্যমতে, গোলাম হোসেইন মোহসেনি-ইজেই তার প্রথম বার্তায় বলেছেন, ‘যুক্তরাষ্ট্র মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে এমন অপরাধের মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না।’
০১:৫৯ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার