Apan Desh | আপন দেশ

নাইজেরিয়ায় বন্যায় ১৭০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৯:২০, ২৮ আগস্ট ২০২৪

নাইজেরিয়ায় বন্যায় ১৭০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

আফ্রিকার মধ্য-পশ্চিমাঞ্চলের দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে দুই সপ্তাহ ধরে চলা বন্যায় আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার মানুষ। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এ বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ২ লক্ষাধিক মানুষ। 

মঙ্গলবার (২৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় জরুরি অবস্থার প্রকাশিত ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) । 

চলমান এ বন্যা দেশের উত্তরাঞ্চলের আটটি প্রদেশে প্রচণ্ড আঘাত হেনেছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষের দেয়া পূর্বাভাসে আগামী মাসেও এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভাসিয়ে নিয়ে গেছে। এতে দেশটিতে চলতি বছর খাদ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩