ফাইল ছবি, আপন দেশ
গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেজনক হামে আট শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (১০ জুন) অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৫ জন। গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮২ হাজার ২৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৪ জন। গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৯২৭ জন।
আরও পড়ুন<<>>আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার, দ্রুতই ব্যবস্থা
গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ১৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আট জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৪৭ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/এসআর




































