Apan Desh | আপন দেশ

গৌরী আমার জীবনের ‘আশীর্বাদ’: আমির খান

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৮, ২৩ জুন ২০২৬

গৌরী আমার জীবনের ‘আশীর্বাদ’: আমির খান

ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তিনি এবার জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার নতুন জীবন শুরু হবে। এ অভিনেতা গৌরীকে তার জীবনের ‘আশীর্বাদ’ বলেও অভিহিত করেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানিয়েছেন, এ বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই জাঁকজমকহীন। বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। বিয়েটা খুবই ব্যক্তিগত একটা মুহূর্ত।

অত্যন্ত সাদামাটা রেজিস্ট্রি বিয়ে, যা শুধু দুই পরিবার এবং খুব ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আমির খান। 

বিয়ের বিষয়টিকে জীবনের অত্যন্ত সুখের পর্যায় হিসেবেও বর্ণনা করেছেন মিস্টার পারফেকশনিস্ট। এবং গৌরীকে তার জীবনের ‘আশীর্বাদ’ বলেও অভিহিত করেছেন তিনি।

এ বিয়েকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনার বিষয়ে আমির খান বলেন, আমি বুঝতে পারছি না— কেন এত উন্মাদনা? তারকাদের বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই থাকে অনেক বেশি। 

তিনি বলেন, মানুষের আমাদের কাজের প্রতি আগ্রহ থাকা উচিত। ব্যক্তিগত জীবনের প্রতি নয়। আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো তা সত্যিই জানি না। আজকাল কোনো কিছুই চাপা থাকে না বলে জানান তিনি।

আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল। এরপর একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর আবার যোগাযোগ শুরু হলে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। ২০২৫ সালের মার্চ মাসে ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। যেখানে তিনি প্রথম গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

তিনি বলেছিলেন— আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। কারণ গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে। ও অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাই।

আরও পড়ুন <<>> ষাট বসন্ত শেষে জীবনের তৃতীয় ইনিংসে আমির খান

আমিন খান বলেন, কিরণ রাও ও রীনা দত্তর সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো টেকেনি। গৌরী আমার জীবনে এসেছে বলে আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, এখন এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।

মিস্টার পারফেকশনিস্ট অভিনেতার এটি তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এ দম্পতির দুই সন্তান— জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement