Apan Desh | আপন দেশ

যেভাবে লারা দত্তকে প্রাণে বাঁচিয়েছিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৭, ১ এপ্রিল ২০২৬

যেভাবে লারা দত্তকে প্রাণে বাঁচিয়েছিলেন অক্ষয়

লারা দত্ত ও অক্ষয়। ছবি: সংগৃহীত

আমরা সাধারণত জানি শুটিং মানেই শুধু লাইট, ক্যামেরা, অ্যাকশন। কিন্তু বাস্তবিক অর্থে এর পেছনে থাকে অজানা আতঙ্কের গল্প। এবার এমনই এক আতঙ্কের কথা সামনে এসেছে। কয়েকদিন আগেই দীঘা সমুদ্র উপকূলে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা যান। আর এ ঘটনায় ফিরে এসেছে বলিউডের আরেক ভয়ংকর স্মৃতি, যেখানে মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন লারা দত্ত।

লারার এক অভিজ্ঞতা হয়েছিল ২০০৩ সালে, আন্দাজ ছবির সেটে। নায়িকা লারা দত্তর সঙ্গে অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎই সমুদ্রের বিশাল ঢেউ আসে। লারা তখন সাঁতার জানতেন না। ভারী পোশাকে এক নিমিষে পানির নিচে তলিয়ে যান তিনি।

লারা বলেন, পাথরের মতো ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই রিয়েল লাইফ হিরোর মতো ঝাঁপিয়ে পড়েন অক্ষয় কুমার। দ্রুত সাঁতরে গিয়ে টেনে তোলেন লারাকে।

এরপর ইউনিটের সদস্যদের সহায়তায় তাকে তীরে আনা হয়, তাৎক্ষণিক নেয়া হয় হাসপাতালে। সেদিনের মতো শুটিং প্যাকআপ! প্রাণটা বেঁচে ফিরলেও ভয়টা রয়ে গেছে আজও। পানি দেখলেই আতঙ্কে কেঁপে ওঠেন লারা।

আরও পড়ুন <<>> ১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন লুবাবা

পরে আবারও ব্লু ছবিতে পানির নিচে শুটিং করতে হয় তাকে। তখনও ভয় ছিল তুঙ্গে। তবে পাশে ছিলেন সে অক্ষয়, যিনি এবার শুধু বাঁচাননি, দিয়েছেন সাঁতার শেখার পরামর্শও। রিল লাইফে হিরো হওয়া সহজ। কিন্তু রিয়েল লাইফে ঠিক সময়ে কাউকে বাঁচানো, সেটাই আসল স্টারডম।

রাহুলের মৃত্যু যেন মনে করিয়ে দিল, শুটিংয়ের ঝলমলে পর্দার আড়ালেও লুকিয়ে থাকে ঝুঁকি। আর লারার গল্প শেখায়, একটা ভুল প্রস্তুতি মানেই জীবন-মৃত্যুর ব্যবধান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়