Apan Desh | আপন দেশ

সিজার পরবর্তী জটিলতা মারা গেলেন বাকৃবির ঐতী

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০০, ২৭ জুলাই ২০২৬

সিজার পরবর্তী জটিলতা মারা গেলেন বাকৃবির ঐতী

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৫৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. বদরুন নাহার ঐতী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৭ জুলাই) ভোর রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তার এমএস গবেষণার তত্ত্বাবধায়ক শিক্ষক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

সহপাঠী ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সম্প্রতি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি সন্তান জন্ম দেন। তবে অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্মের সাত দিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন<<>>চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু

মৃত্যুকালে তিনি স্বামী, সদ্যোজাত সন্তান, পরিবার-পরিজন, সহপাঠী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার স্বামী ৪৩তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম খান।

ডা. বদরুন নাহার ঐতীর অকাল মৃত্যুতে বাকৃবির ডিভিএম ৫৫তম ব্যাচসহ বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়