ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ইসরাফিল প্রাং। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ দায়িত্ব দেন।
নিয়োগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে উল্লেখ থাকা প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সংক্রান্ত বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আরও পড়ুন <<>> বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেন। রোববার তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই দিন থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































