Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংক-জবির মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক-জবির মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি

ছবি: আপন দেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি সম্বলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা দেয়ার লক্ষ্যে এ সমঝোতা হয়।

বুধবার (০২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি সম্বলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড দেয়া হবে।

আরও পড়ুন <<>> নিত্যপণ্যের বাজারে সুখবর নেই

কার্ডধারীরা ইসলামী ব্যাংকের CellFin অ্যাপ, POS ও QR পেমেন্ট সেবা এবং ATM/CRM নেটওয়ার্কসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ উদ্যোগের আওতায় সংশ্লিষ্টদের জন্য ফি-ফ্রি সুবিধা, শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ভিসা, ইউপিআইসহ অন্যান্য কার্ড স্কিমের সঙ্গেও সেবা গ্রহণের সুযোগ রাখা হবে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও মো. মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch