Apan Desh | আপন দেশ

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস আইএমএফের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৫৭, ১৬ জুলাই ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস আইএমএফের

ফাইল ছবি, আপন দেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আইএমএফের এক বিবৃতিতে এ পূর্বাভাসের কথা জানানো হয়।

সম্প্রতি সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন ঋণ কর্মসূচির আবেদনের পরিপ্রেক্ষিতে আইএমএফের প্রতিনিধি দল ঢাকা সফর করে।

আইএমএফের বিবৃতিতে বলা হয়, এ সফরে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করার এবং সরকারের সংস্কারের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করার একটি সুযোগ তৈরি হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ এখনো বড় ধরনের রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এ চাপ আরও বেড়েছে। এর ফলে আমদানি ও ভর্তুকি ব্যয় বেড়েছে। ব্যাংকিং খাতের নানামুখী চাপের মধ্যেই নতুন করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। 

আরও পড়ুন<<>>গ্রাহকের বকেয়া দাবি পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে: আইডিআরএ চেয়ারম্যান

গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস চার দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে চার দশমিক ৫ শতাংশের সম্ভাবনার কথা জানায়।

আইএমএফ বলছে, রাজস্ব আদায় বাড়াতে সংস্কার কার্যক্রম জোরদার করতে হবে। একইসঙ্গে ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো দূর করতে পারলে মধ্যমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি হতে পারে।

আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে 'গঠনমূলক আলোচনা' করেছে বলে বিবৃতিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য রূপরেখা, ঋণের আকার ও এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারের প্রতিশ্রুতিগুলো নিয়ে সামনের মাসগুলোতে আলোচনা চলবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়