৫০০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার। বুধবার (১০ জুন) প্রকাশিত বিবিএসের তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। ফলে মাত্র এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
০৬:১৫ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার