Apan Desh | আপন দেশ

আজকে স্বর্ণ-রুপার বাজারদর কত? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৬, ২৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৪১, ২৬ এপ্রিল ২০২৬

আজকে স্বর্ণ-রুপার বাজারদর কত? জেনে নিন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিরতি চললেও মধ্যপ্রাচ্যের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। এ সমুদ্র পথ দিয়েই বিশ্বের ২০ ভাগ জ্বালানি সরবরাহ করা হয়। গুরুত্বপূর্ণ এ জলপথ বন্ধ করেছে ইরান। যার জেরে তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। তবে রোববার (২৬ এপ্রিল) দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে মূল্যবান এ ধাতু দুইটির দাম যথাক্রমে ৩ হাজার ২৬৬ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়েছে।

বাজুসের সমন্বয় করা দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন<<>>‘২০ হাজার কোটি টাকা ছাপিয়ে দেয়ার খবর সঠিক নয়’

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।

স্বর্ণের দাম কমানোর সঙ্গে এবার দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়