Apan Desh | আপন দেশ

সাংবাদিককে হত্যার হুমকি এসিল্যান্ডের

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:২৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিককে হত্যার হুমকি এসিল্যান্ডের

ছবি: আপন দেশ

সাংবাদিককে গুম ও হত্যার হুমকি দিয়েছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিককরা। 

মাববন্ধনে তারা অভিযুক্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন হয়।

জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমির নামজারি বাতিল সংক্রান্ত অনিয়ম নিয়ে একটি প্রতিবেদনকে কেন্দ্র করে মোবাইল ফোনে এসিল্যান্ড রাফিউর রহমানে মন্তব্যের জন্য প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এতে ক্ষিপ্ত হন এসিল্যান্ড। পরদিন বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্য নিয়ে ওই সাংবাদিকের বাড়িতে অবৈধ তল্লাশি অভিযান চালান এসিল্যান্ড। 

আরও পড়ুন<<>>ফ্যাসিবাদ-জামায়াতের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই: পানি সম্পদমন্ত্রী

পরবর্তীতে এ তল্লাশির বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন এসিল্যান্ডকে ফোন করলে তিনিও তোপের মুখে পড়েন। ফোনালাপের একপর্যায়ে এসিল্যান্ড রাফিউর রহমান ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, তোকে গুম করা হবে, মামলা দেয়া হবে, নাকি হত্যা করা হবে তা সময় বলে দেবে।

অভিযুক্ত কর্মকর্তার এমন অপেশাদার আচরণ ও হুমকির প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রাজপথে নামেন স্থানীয় সংবাদকর্মীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, গুম ও প্রাণনাশের হুমকি দেয়া এ কর্মকর্তাকে অভিলম্বে বরখাস্ত ও আইনি শাস্তি নিশ্চিত করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়