ছবি: আপন দেশ
পলাতক ফ্যাসিস্ট ও জামায়াতসহ তাদের জোটের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতসহ ১১ দলীয় জোটের লংমার্চে যুবদল ও ছাত্রদলের প্রতি অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াতেরে আমীর সাহেবের নেতৃত্বে এসব অশালিন বক্তব্য দেয়া হয়েছে। যা শিষ্টচার ও বিবর্জিত।
পানি সম্পদমন্ত্রী বলেন, ৫ আগস্ট পর রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা স্থান বেড়ে গেছে। সবাই চায় একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ। সুন্দর একটি বাংলাদেশ গড়তে। নির্বাচন যেতে না যেতেই তারা একদফা আন্দোলন করার হুংকার দিচ্ছে।
আরও পড়ুন<<>>সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: হুইপ দুলু
তিনি বলেন আমাদের ভয় দেখাবেন না। বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। আমাদের ভয় দেখাবেন না, হুংকার দিবেন না।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাড. হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের উত্তর তেমুহনী বালিকা বিদ্যা নিকেতনের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































