Apan Desh | আপন দেশ

পাঁচ দিন পর হিলি স্থলবন্দর চালু

হিলি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০২, ৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দিন পর হিলি স্থলবন্দর চালু

ছবি : আপন দেশ

টানা ৫ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে বন্ধ থাকা বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: টাকা আত্মসাতের অভিযোগ, ফারইস্ট কর্মীর বাড়িতে গ্রাহকদের অবস্থান

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশি ব্যবসায়ীদের তথ্যটি জানানো হয়। 

চিঠিতে বলা হয়, গত ৩০ আগস্ট ব্যবসাসংক্রান্ত জটিলতার কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়