ছবি : আপন দেশ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার (০৫ সেপ্টেম্বর)।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস।
জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই বা ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করার কাজ চলছে। এ কাজের সুবিধার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভা এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগেই সতর্ক করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































