ফাইল ছবি, আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার পরের দিন থানায় আত্মসমর্পণ করেছেন নিহতের আপন মেয়ের জামাই।
শনিবার (২৯ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আত্মসমর্পণ করে উপজেলার জামালপুর মধ্যপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের পূত্র মোজাম্মেল হক।
শুক্রবার (২৮ আগস্ট) কলা নিয়ে উপজেলার জামালপুর বাসাইর বাজারে যাওয়ার সময় ভাঙারিপট্টি গলিতে ইলিয়াসের দোকানের সামনে শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যা করে তারই মেয়ের জামাই মোজাম্মেল হক ওরফে মুজা সরকার। নিহত মজিদ মোড়ল জামালপুর এলাকার মধ্যপাড়ার মৃত আলকু মোড়লের পূত্র। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।
এজাহারে জানা যায়, মজিদ মোড়লের কন্যা শাহানারার সঙ্গে প্রায় ১৭ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মোজাম্মেল হক। তাদের সংসারে এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মোজাম্মেল তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা এনে দেয়ার জন্য তিনি চাপ দিতেন।
আরও পড়ুন<<>>দেশর মেধাকে ধ্বংস করার চক্রান্ত চলছে: পানি সম্পদমন্ত্রী
যৌতুকের টাকা না পেয়ে ধারালো কুড়াল দিয়ে তার শ্বশুড়ের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে মজিদ মোড়ল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মজিদ মোড়লকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনায় শুক্রবার রাতেই নিহতের ছেলে মো. লিটন মোড়ল বাদী হয়ে মোজাম্মেল হককে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর শনিবার (২৯ আগস্ট) সকালে মোজাম্মেল থানায় এসে আত্মসমর্পণ করে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন আসামি মোজাম্মেল হকের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, পুলিশ রাতেই আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































