Apan Desh | আপন দেশ

বিলাসবহুল গাড়িতে যন্ত্রাংশ জোড়া দেয়ায় জব্দ ৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৭, ২৮ আগস্ট ২০২৬

বিলাসবহুল গাড়িতে যন্ত্রাংশ জোড়া দেয়ায় জব্দ ৩

ছবি : আপন দেশ

কক্সবাজারে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিফতদর (সিআইআইডি)। যন্ত্রাংশ হিসেবে আমদানি করে স্থানীয়ভাবে জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তরের অভিযোগে এ গাড়ি জব্দ করা হয়।

জব্দ গাড়িগুলো হলো—টয়োটা সুপ্রা, হোন্ডা সিভিক ও মাজদা এমএক্স-৫।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজারের কলাতলী রোডের ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।

সিআইআইডি জানায়, গাড়িগুলোর প্রচলিত নম্বর প্লেটের পরিবর্তে ‘SINH4’, ‘S4FIAT’ ও ‘ESH4H’ লেখা ছিল।

আমদানি, মালিকানা, শুল্ক-কর পরিশোধ এবং স্থানীয়ভাবে সংযোজনের বৈধতা যাচাই করতে কাস্টমস আইনে গাড়িগুলো জব্দ করা হয়েছে।

আরও পড়ুন <<>> কুড়িগ্রামে জেলা জলবায়ু সম্মেলন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ণাঙ্গ গাড়ির পরিবর্তে বিভিন্ন যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে সেগুলো দেশে এনে পরে স্থানীয়ভাবে জোড়া লাগানো হয়েছে। এর মাধ্যমে ভুল ঘোষণা, অসত্য তথ্য প্রদান বা শুল্ক-কর ফাঁকি দেয়া হয়েছে কি না, তা তদন্ত করছে সিআইআইডি।

প্রাথমিক অনুসন্ধানে গাড়িগুলোর সঙ্গে পাঁচজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন হাসিবুর রহমান সিনহা, আজমাইন রাইহান, নকিবুল হাসান, শরাফাত রহমান ও সিফিয়াত মাহমুদ।

গাড়িগুলোর বিল অব এন্ট্রি, এইচএস কোড, ঘোষিত মূল্য, শুল্ক-কর, ভিআইএন ও চেসিজ নম্বরসহ আমদানি নথি যাচাই করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী জরিমানা ও গাড়ি বাজেয়াপ্তসহ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/মিম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়