Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে জেলা জলবায়ু সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ২৮ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে জেলা জলবায়ু সম্মেলন

ছবি: আপন দেশ

‘সবুজ করি কুড়িগ্রাম’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে হয়েছে জেলা জলবায়ু সম্মেলন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আয়োজনে এ সম্মেলন হয়।

সম্মেলনে জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সংগঠক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পরিবেশকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহবায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ।

সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশদূষণ, নদীভাঙন, বৃক্ষরোপণ ও সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন পরিবেশগত সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় আরও বক্তব্য দেন উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দিন, সময় টেলিভিশনের সাংবাদিক বাদশা সৈকতসহ আরও অনেকে।

আরও পড়ুন <<>> চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কুড়িগ্রামকে একটি পরিবেশবান্ধব ও সবুজ জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সবুজায়ন বৃদ্ধি এবং জেলার বিভিন্ন পরিবেশগত সংকট থেকে উত্তরণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী পরিবেশকর্মীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেককে উপহার হিসেবে একটি করে টি-শার্ট দেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়