ছবি: আপন দেশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মো. মাহি (০৫)। উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের মো.মামুনের ছেলে।
স্থানীয়রা জানান, মাহির বাবা পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। চলতি বছরের মে মাসে মাহির বাবা মোল্লা গ্রামে এসে নতুন বাড়ি করেছেন।
তারা জানান, লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে মোল্লা গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এসময় ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায় শিশুটি।
আরও পড়ুন <<>> বস্তির মাদক ব্যবসায়ীদের গ্রামবাসীর হুঁশিয়ারি
পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশে চোরা খাল থেকে প্রতিবেশী বেলাল ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয় বলে জানান।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































