ছবি: আপন দেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী গণসমাবেশ করা হয়েছে। সমাজে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে র্যালি ও গণসমাবেশ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার করিমপুর মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে চৌমুহনীর করিমপুর আদর্শ রোড যুবসমাজ।
র্যালিটি করিমপুর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে চৌমুহনী রেলস্টেশন সড়ক ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তরুণ-যুবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চৌমুহনী পৌরসভার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বাদশা, চৌমুহনী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মন্নান প্রমূখ।
আরও পড়ুন <<>> ‘বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে’
এসময় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক কারবারি, সেবনকারী ও সরবরাহকারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। মাদকের ছোবলে শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। বক্তারা প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সঙ্গে যেকোনো মূল্যে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































