Apan Desh | আপন দেশ

কুমিল্লায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেলসহ মজুতকারী আটক

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ২১ এপ্রিল ২০২৬

কুমিল্লায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেলসহ মজুতকারী আটক

ছবি: আপন দেশ

কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এসময় মজুতদারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে মেসার্স জলিল এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কুমিল্লা জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানার ওসি এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন জব্দ করা হয়।

এসময় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে ব্যবসায়ী আব্দুল জলিলকে আটক করে পুলিশ।

সহকারী কমিশনার মিল্টন চাকমা বলেন, মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়