প্রতীকী ছবি
যশোর সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে বাসটি গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন <<>>জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































